দ্যা টিউটোরিয়ান একটি স্বনামধন্য টিউশন মিডিয়া। বাংলাদেশের সব এলাকার টিউশনী করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমাহার ঘটেছে এখানে। সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীগণ সহজেই তাদের পছন্দমত গৃহ শিক্ষক খুজে নিতে পারে এখান থেকে। আর এই প্রক্রিয়াকে সহজ ও সঠিক করতে আমরা বানিয়েছি এডভান্স সার্চ ইঞ্জিন।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
বস্তুত গৃহ শিক্ষক পদ্ধতিকে সহজ, সুন্দর এবং ডিজিটালাইজড করাই আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য। এ দেশের অগণিত তরুন মেধাবী শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি কিছু করে স্বাবলম্বী হতে চায়। আর পড়াশোনার পাশাপাশি টিউশনীর চেয়ে ভাল কাজ হতে পারেনা। এতে যেমন তার অর্থের যোগান হয় আবার জ্ঞাণ অর্জন ও হয়। যুগযুগ ধরে এটি একটি সম্মানজনক পেশা।
কিন্তু কিছু অসাধু ব্যাক্তি টিউশন দেয়া নেয়ার কথা বলে প্রতারণার ফাঁদ পেতে রেজিস্ট্রেশনের নামে বা বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। দিনের পর দিন সময় ও অর্থ নষ্ট করে অনেকে হতাশ হয়ে পড়ে। তাদের কথা ভেবেই আমাদের এই প্রচেষ্টা!
আমাদের কোন রেজিস্ট্রেশন ফি নাই। টিউশনিতে যোগদানের পরেই আমরা নাম মাত্র সার্ভিস চার্জ বাবদ এককালীন ফি নিয়ে থাকি। যেটা আমাদের অফিস ও অন্যান্য খরচ যোগাতে সহায়তা করে।